ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র

তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন কিছুতেই থামছে না, যার ফলে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিনই কারখানা বন্ধ রাখতে হচ্ছে। মজুরি বোর্ড গঠন এবং ডিসেম্বর থেকে বেতন বাড়ানোর সরকারি ঘোষণা আসার পরও শ্রমঘন এলাকাগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা বিশ্ববাজারে দেশের পোশাক খাতের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ। এতে দেশের সবচেয়ে বড় এই খাত ঘিরে শঙ্কাও তৈরি হয়েছে।

পড়ুন>>ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা

অক্টোবরের শেষের দিকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন শুরুর পর দ্রুতই সরকার মজুরি বোর্ড গঠন করে। দেশের সম্ভাবনা এই খাতটি নানা ঘাত- প্রতিঘাত মোকাবিলা করে এই পর্যায়ে এসেছে। আশির দশকে এই খাত বিকাশে সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছিল শ্রীলঙ্কা থেকে শিল্প স্থানান্তর। ওই সময়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও ওই দেশের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিল্প বাংলাদেশে চলে আসে। একইসঙ্গে দেশটির প্রশিক্ষিত অনেক কর্মীও বাংলাদেশে আসেন। এই শিল্প স্থানান্তরের কারণে বাংলাদেশের পোশাকশিল্প খাত বড় ভিত্তি পায়।

দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে এই শিল্প অন্য দেশে স্থানান্তরের চেষ্টা হিসেবেও দেখছেন। সম্প্রতি ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে। কিছু শ্রমিক নিজেরা কাজ না করার পাশাপাশি অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা।

পড়ুন>>আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান এই সঙ্কট সমাধানে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। শিল্প মালিক ও শ্রমিক সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্যমতে, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে খাতে অস্থিরতা ঘনীভূত হয়েছে। বিশেষ করে মজুরি বাড়ানোর ঘোষণা নিয়ে শ্রমিকদের মধ্যে যে শঙ্কা রয়েছে, তা নিরসনে বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন।

এছাড়া উস্কানির অভিযোগে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যার প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রমে। অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও ব্যাংক হিসাব বন্ধ করায় অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। পরে অবশ্য যাচাই করে কিছু অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে।

সূত্র বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি অথচ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। এসব প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিতেও বড় প্রভাব পড়ে।

আরও পড়ুন>>নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার

সংশ্লিষ্টরা বলছেন, সঠিক কারণ না খুঁজে গণহারে এই দোষারোপের কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। যা রাষ্ট্রীয় অস্তিত্বকে সংকটে ফেলতে পারে।

পরিস্থিতি নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ জন কারখানার মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের যেসব কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, সেগুলো শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখতে মালিকরা বাধ্য হচ্ছেন।

তিনি উল্লেখ করেন, গত ৭ থেকে ১২ দিন ধরে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অনেক শ্রমিক কাজে ফিরতে চাইলেও একটি মহল উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাহমুদ হাসান খান বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। তবে মালিকদের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা।

বিজিএমইএ সভাপতির তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে ৫৫টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। সব মিলিয়ে এদিন প্রায় ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। একটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক কাজ করেন—এই হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট কারখানাগুলোতে প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।

আরও পড়ুন>>ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা গেছে। কিন্তু এই সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

অন্যদিকে, শ্রমিক নেতারা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শ্রমিকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন বলেন, যেকোনো সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই ক্ষতির সম্মুখীন হবে। আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। সোমবারের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবেন বলে বিজিএমইএ সভাপতি জানিয়েছেন। বরং এতে সমস্যা সমাধানের পথ আরও ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকেও শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের অভিযোগ, শ্রমিক পরিচয়ে এই আন্দোলনে অংশ নিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। সাভার ও আশুলিয়া অঞ্চলে এই অস্থিরতার জেরে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সব মিলিয়ে এই শিল্প খাতের স্থবিরতা দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র

আপডেট সময় : ০৭:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬