রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ
- আপডেট সময় : ১০:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ
কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করা, সুষ্ঠু বণ্টনব্যবস্থা বজায় রাখা এবং কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বার্থ সুরক্ষায় সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে সমসাময়িক কৃষি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
পড়ুন>>নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে মৃত্যুর ঘটনায়
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের সুষ্ঠু বণ্টন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, সার সরবরাহ ও সুষম ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। কৃষকেরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পেতে পারেন এবংসার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম লাইলা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহসভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























