ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটেছে। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, প্রায় দেড়শ দুষ্কৃতিকারী দলবদ্ধ হয়ে এই হামলা ও ভাঙচুর চালায়। হামলার খবর পাওয়ার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা পুলিশকে ইনফর্ম করেছি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাইরে থেকে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিমও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ এখন এখানে এসেছে।

এদিকে, হামলার আগে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করছে। গত তিনটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়ে বিগত সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছিল বলেও তারা অভিযোগ তোলেন।

বিক্ষোভের ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতি তুলে ধরে আন্দোলনকারীরা ‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দেন। তাদের দাবি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার সুযোগ নেই। এই অবস্থান কর্মসূচির অংশ হিসেবেই পরে বাসভবনে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬