দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সারা দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১৪০ জন শিশুর প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিল ১০৪ জন এবং বাকি এক হাজার ৩৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে এক হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১০ শিশু, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ২৯৩ জনে পৌঁছেছে। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৭ হাজার ৬৭৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























