যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন
- আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার আবহে সম্পর্কের টানাপোড়েন কমাতে পুরনো ‘পান্ডা কূটনীতি’র ওপর ভরসা করেছে বেইজিং। কৃত্রিম বুদ্ধিমত্তা, শুল্ক যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং খনিজ সম্পদ নিয়ে উভয় শক্তির সম্পর্কে শীতলতা বিরাজ করছে। এর মধ্যেই ওয়াশিংটন সফরে এসে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় দুটি পান্ডা পাঠানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই পান্ডা দুটিকে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের বিশেষ দূত হিসেবে আখ্যায়িত করেছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে শি জিনপিং জানিয়েছেন, চীনের চেংদুর প্রজনন কেন্দ্র থেকে ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের দুটি পান্ডা শিগগিরই আটলান্টায় পৌঁছাবে। এর আগে ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেখানকার পান্ডাগুলো চীনে ফেরত পাঠানো হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও আমেরিকানরা চীনা পান্ডা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তিনি আগামী পাঁচ বছরে এক লাখ আমেরিকান শিক্ষার্থীকে চীনে পড়াশোনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পান্ডা আদান-প্রদান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বেইজিং সফরের পর চীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পান্ডা উপহার দিয়েছিল। পরবর্তীতে ১৯৮৪ সাল থেকে উপহারের পরিবর্তে নির্দিষ্ট মেয়াদে লিজ পদ্ধতি চালু করে চীন। বিশ্লেষকদের মতে, বড় ধরনের নীতিগত ছাড় না দিয়েও জনসম্পৃক্ততার মাধ্যমে বন্ধুত্বের ইতিবাচক আবহ তৈরি করতেই বেইজিং এই কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















