পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার
খুলনার পাইকগাছায় গভীর রাতে নিজ বসতঘর থেকে শ্বান্তনা দাশ (৫৫) নামে এক বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার আহত শ্বান্তনা দাশের পরিবারের সদস্য সঞ্জয় কুমার দাশ পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ সলুয়া গ্রামের মৃত প্রহ্লাদ দাশের স্ত্রী শ্বান্তনা দাশ মঙ্গলবার রাতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল
গভীর রাতে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাতেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরিবারের সদস্যদের অভিযোগ, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে শ্বান্তনা দাশকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে এবং কারা তাকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল কবির শেখ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























