ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

৪ মাসের ছুটি নিয়ে প্রধান শিক্ষক নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ৪৬৭ বার পড়া হয়েছে

৪ মাসের ছুটি নিয়ে প্রধান শিক্ষক নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার মাসের ছুটি নিয়ে ছয় বছর ধরে অনুপস্থিত। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন। দীর্ঘ অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল তবিয়তেই রয়েছেন তিনি। দীর্ঘদিন ৬ বছর প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় ভেঙে পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। বিদ্যালয়ের পাঠদানেও চলছে স্থবিরতা।

জানাগেছে, নাজমা খাতুন ২০১৫ সালের জানুয়ারি মাসে লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন । যোগদান করে দেড় বছর ওই প্রতিষ্ঠানে চাকুরী করার  পর ২০১৬ সালের জুলাই মাসে দুই মাসের ছুটি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে থাকা অবস্থায় আরও দুই মাসের ছুটি বাড়িয়ে নেন। এরপর তার ছুটি শেষ হলেও তিনি বিদ্যালয়ে আসেননি এবং ছুটিও নেননি।দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও চাকরিতে বহাল রয়েছেন নাজমা খাতুন।বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান বলেন, ‘নাজমা খাতুন ম্যাডাম চিকিৎসার জন্য চার মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর সঙ্গে বসবাস করছেন। তখন থেকেই আমি এই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কয়েকবার তদন্ত হয়েছে। কিন্তু কী কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তা বলতে পারছি না।এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষক নাজমা খাতুনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। সূত্রঃ জাগো নিউজ

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪ মাসের ছুটি নিয়ে প্রধান শিক্ষক নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে

আপডেট সময় : ০৮:১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২