ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লাউতারোর জোড়া গোলে নাপোলির বিপক্ষে ইন্টার মিলানের নাটকীয় জয় ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সাথে ট্রাম্পের প্রতিনিধিদের তিন ঘণ্টার বৈঠক আগ্নেয়গিরির ছাইয়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আকাশসীমা, বন্ধ প্রধান বিমানবন্দর মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ট্রাম্পের প্রতিনিধিরা: ইউক্রেন সংকটে নতুন মোড় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাস্তবতা ও আইনি জটিলতা ৬ দেশের প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো ও কিয়েভে ট্রাম্পের দুই প্রতিনিধির কূটনৈতিক তৎপরতা অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন আহমেদ শিক্ষকের অনৈতিক প্রস্তাবের অভিযোগ:  ভয়ে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, তবে পুরো বাহিনীর দায় নয়: আইজিপি

ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু

জীবন-জীবিকার সন্ধানে নেত্রকোনা থেকে ফেনীর পরশুরামে পাড়ি জমিয়েছিলেন ষাট বছর বয়সী শ্রমিক শুকুর আলী মোড়ল। শুক্রবার রাতে পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে তিনি কাজের সন্ধানে পরশুরামে আসেন। শুক্রবার রাতে স্টেশন রোডের ওই চায়ের দোকানে চা পান করার পর তিনি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দেখা যায়, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

 

পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঘটনার পর তার সঙ্গে কাজে আসা শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে রাখা হয়। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। স্থানীয়রা তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন।

পরশুরাম থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে। বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!