পাষন্ড স্বামী ও শাশুড়ির নিক্ষিপ্ত গরম তেলে ঝলসে গেল স্ত্রীর শরীর
- আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৪০৬ বার পড়া হয়েছে
পাষন্ড স্বামীর নিক্ষিপ্ত গরম তেলে ঝলসে গেছে গৃহবধু লাবনী খাতুন (২২)এর শরীর। উলিপুর থানার পুলিশ আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে ।কুড়িগ্রামের উপজেলার পৌর এলাকা জোনাইডাঙ্গা গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে ওই গৃহবধূর অভিযুক্ত স্বামী সুজনকে । গৃহবধূর ওপর নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এস.আই মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের বাবলু মিয়ার কন্যা লাবনী খাতুনের সাথে প্রায় ১০ বছর আগে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মনসুর আলীর পুত্র সুজনের বিয়ে হয়।
বিয়ের পর লাবনীর কোল জুড়ে একটি পুত্র সন্তান আসে। যার বয়স এখন ছয় সাত বছর। লাবনীর পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাবনীকে নানা অজুহাতে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল।
লাবনীর মা রাশেদা বেগম জানান, শারীরিক নির্যাতনের পরও লাবনী তার এক মাত্র সন্তানের কথা ভেবে নির্যাতন সহ্য করে শশুর বাড়িতে ছিল। গত বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী ও শাশুড়ি মিলে গরম তেল নিক্ষেপ করে লাবলীর শরীরে। এতে ঝলসে যায় লাবণীর শরীর। শুধু তাই নয় যাতে সে কাউকে খবর দিতে না পারে এবং চিকিৎসা না হয় সেজন্য তাকে অবরুদ্ধ করে রাখে তার শ্বশুর বাড়ির লোকজন।
এ চরম নি্ষ্ঠুরতার ঘটনা গত তিন দিনেও বাবার বাড়ির লোকদের জানাতে পারেনি লাবনী।
শুক্রবার লাবনী অত্যন্ত কৌশলে মোবাইলে তার উপর অত্যাচারে খবর খালাকে জানালে, খালা তাৎক্ষণিক ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে এবং বিষয়টি উলিপুর থানাকে অবহিত করে । এরপর উলিপুর থানার এস.আই তাজুউদ্দীন দ্রুত ঘটনাস্থলে এসে লাবনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় লাবনীর মা রাশেদা বেগম আজ নিজে বাদী হয়ে লাবনীর স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন । উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























