পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে দেরি কেন? সংসদে প্রশ্ন তুলেছেন এমপি মোশারফ হোসেন আলভারেজ অধরা, বার্সেলোনার আক্রমণভাগের নতুন ভরসা গ্যাব্রিয়েল জেসুস চরাঞ্চলের শিক্ষকদের জন্য দূরত্বভিত্তিক বিশেষ ভাতা চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা সবুজায়নে নতুন মাইলফলক: কাতারজুড়ে বাড়ছে পার্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি গোপালগঞ্জে মধুমতি নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলল একদিন পর

পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

 

শনিবার পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা উপজেলা শাখার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের পেছনে না ছুটে সৎ চরিত্র, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। তিনি শিক্ষার্থীদের অর্জিত অনন্য মেধা ও যোগ্যতাকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এবং সমাজের উন্নয়নে নিয়োজিত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আগামী দিনের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

পড়ুন>>আলভারেজ অধরা, বার্সেলোনার আক্রমণভাগের নতুন ভরসা গ্যাব্রিয়েল জেসুস

জকসুর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অর্জিত জ্ঞানকে দেশের মানুষের সেবায় নিয়োজিত করতে হবে এবং প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।

 

 

রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর জোর দিয়ে বলেন, কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়, বরং সততা ও মানবিকতা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই মূল লক্ষ্য হওয়া উচিত।

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে শুভকামনা জানান। তিনি উচ্চতর শিক্ষার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।

 

পড়ুন>>সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু

পীরগাছা সদর থানা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। রবিউল ইসলাম সমাজ গঠনে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক ব্যবহারের আহ্বান জানান এবং পীরগাছা উপজেলায় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!