রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গত শনিবার রাতে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১৩) মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার সূত্র ধরে আজ রোববার ভোররাতে দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯)। তাদের রংপুর নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে আটক করা হয়। তাদের বাড়িও মাছুয়াপাড়া এলাকায় এবং তারা স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
রংপুর সিআইডির পুলিশ পরিদর্শক আবু হাসান কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply