হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ১০:৫১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর
হরমুজ প্রণালিতে নৌচলাচলকে ইরানবিরোধী যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
বৃহস্পতিবার মিশরের আল-আলামিনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাতের কোনো পক্ষই যেন অন্য পক্ষকে ব্ল্যাকমেইল না করে। তিনি আরও বলেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব কেবল উপসাগরীয় অঞ্চল নয়, বরং বিশ্বজুড়ে অনুভূত হয়েছে। যেকোনো ধরনের হুমকি ও বাধা প্রদানের কঠোর নিন্দা জানিয়ে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দেন।
এদিকে হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ওমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তার জাপানি প্রতিপক্ষের সঙ্গে আলাপকালে যেকোনো ধরনের উত্তেজনা ও সংঘাত প্রত্যাখ্যানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পড়ুন>>লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা
অন্যদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন একটি নৌপথ তৈরির বিষয়ে তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিতে নৌচলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। গা/ বা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























