সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

 

সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা: সন্দেহের তালিকায় ইসরায়েল

 

সিরিয়ার ইদলিব প্রদেশের কৌশলগত আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে সম্প্রতি বিমান হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে এই প্রথম কোনো বড় ধরনের হামলার লক্ষ্যবস্তু হলো গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিটি। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আল জাজিরা অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, সামরিক বিশ্লেষকদের ধারণা, এই হামলার ধরন ও সক্ষমতা পর্যালোচনায় ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

 

ইদলিবের রাজনৈতিক বিশ্লেষক কামাল আবদো এই হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, সিরিয়ার আকাশসীমায় এত বড় পরিসরে সামরিক বিমান ব্যবহার করে হামলা চালানোর মতো সক্ষমতা ইরান বা তাদের মিত্রদের নেই।

পড়ুন>> বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

 

তিনি আরও বলেন, সিরিয়ার নিজস্ব কোনো কার্যকর বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় দেশটি তাদের আকাশসীমা সুরক্ষায় ব্যর্থ হচ্ছে এবং কোনো পাল্টা জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। দামেস্ক বর্তমানে রাশিয়া ও তুরস্কের সঙ্গে অস্ত্র সহায়তার বিষয়ে আলোচনা করলেও ভয়াবহ আর্থিক সংকট বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই হামলার ঘটনা ঘটল। এর মাধ্যমে ইসরায়েল মূলত তুরস্কসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি কঠোর বার্তা দিতে চাইছে যে, তারা পুরো অঞ্চলের সামরিক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। মা//জ//ন

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!