ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষকের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৯ আগস্ট ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শিমুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদে শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পড়ুন>>অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

মানববন্ধনে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, শিক্ষকদের সততা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা এবং সত্যকে বিকৃত করে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন। তিনি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। একই বিভাগের শিক্ষার্থী জয়িতা সাহা বলেন, অধ্যাপক মো. আলাউদ্দিনকে নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। তিনি অবিলম্বে সংশ্লিষ্টদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং পত্রিকাটিকে সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে নাজমুল সাকিব জানান, এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার পেছনে কারা জড়িত তা সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

এছাড়া সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।  R//b

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬