হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
- আপডেট সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, তিনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। হানিফ ফ্লাইওভারে ওঠার পর তারা রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার পাশেই মোটরসাইকেলটি ছিল এবং তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের নাতি সোয়াত জানান, আবুল কাশেম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ফজলুল হকের ছেলে। তিনি তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং ঢাকার শেওড়াপাড়ায় তার একটি রোড-সিমেন্টের দোকান ছিল। তিনি বর্তমানে থানার পূর্ব শেওড়া পাড়ার ১২৫৮ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























