রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অ্যাকশনে আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অ্যাকশনে আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অ্যাকশনে আটক ৩

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অ্যাকশনে আটককৃতরা।

 

 

 

রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অ্যাকশনে আটক ৩

 


রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ি এবং পূর্বের মামলার এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 

আজ ২১ মে (২০২৬) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে মাদক কেনাবেচা এবং অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন। রিজার্ভ বাজার এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ নিজাম উদ্দিন (২৭) এবং তবলছড়ি নিচের বাজার এলাকার মৃত হাফেজের ছেলে মোঃ ফোরকান (২৮)।

​পড়ুন>> গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল স্বপ্নের সংসার: রাণীশংকৈলে নিঃস্ব দুলাল পরিবার

 

 

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তারা অনলাইনে নিষিদ্ধ জুয়ার সাথে জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে দুটি পৃথক নিয়মিত মামলা (মামলা নং-১৩ ও ১৪) রুজু করা হয়েছে।

 

 

এদিকে একই অভিযানে কাঁঠালতলী লেকার্স রোড এলাকা থেকে সুজন আহম্মেদ (৩৮) নামের এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী এলাকার খায়ের আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, সুজন গত ১৪ মে কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মাদক মামলার (মামলা নং-১০) এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

 

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!