কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ পরীক্ষার্থী অনুপস্থিত।
রংপুরের কাউনিয়া উপজেলায় এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষায় মঙ্গলবার ১ম দিন অনুপস্থিত ছিল ৪১জন পরীক্ষার্থী।
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের জানান, কাউনিয়া উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসি ও ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ২১৫৯ জন ১ম দিনে উপস্থিত ছিল ২১৪০ জন, অনুপস্থিত ১৯জন, এস এস সি ভোকেশনালে মোট পরীক্ষার্থী ১৯২ জন ১মদিনে উপস্থিত ছিল ১৮৯ জন, অনুপস্থিত ৩জন এবং দাখিল পরীক্ষার্থী ৫২৩ জন ১ম দিনে উপস্থিত ছিল ৫০৪ জন, অনুপস্থিত ১৯ জন। এসএসসি ও ভোকেশনাল এবং দাখিল পরীক্ষায় ১মদিনে মোট ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
Leave a Reply