কাউনিয়ার ইউপি সদস্য ও এক মহিলাসহ পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন(৪২)রংপুর শহরের মর্ডান মোড়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে মারা যায়।
অপরদিকে ব্যাটারি চালিত অটো ও ট্রাকটারের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে এক মহিলা নিহত হয়েছে এবং আহত হয়েছে আটোর ৪ যাত্রী। তারা সবাই একই পরিবারের লোকজন।
থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে একটি মাটি বোঝাই ট্রাকটারের সাথে ব্যাটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটলে রাশেদা বেগম(৪৫) নামের এক মহিলা ঘটনা স্থলেই প্রাণ হারায়। তিনি বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
এছাড়াও ব্যাটারি চালিত অটোতে থাকা যাত্রী একই গ্রামের তছর উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৫০) মুসলিম উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৫৫) জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম(৫০) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক এক মহিলার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
Leave a Reply