শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও
- আপডেট সময় : ০৯:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও শায়লা
নীলফামারীর ডোমারে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন, ৬নংপাঙ্গা মটুকপুর ইউনিয়ন, ৮নং ডোমার সদর ইউনিয়নসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাথে কথা বলেন তিনি।
পড়ুন>> তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ইউপি সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় জামায়েত নেতা ইলিয়াছ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন>> গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী জানান, ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী ও ফসলের হিসাব আমরা প্রাথমিকভাবে জরিপ করে সেই তালিকাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্য ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























