খাসির নামে শিয়ালের মাংস! বাজারে ধরা পড়ল ভয়ংকর প্রতারণা
- আপডেট সময় : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৮৮৬ বার পড়া হয়েছে
খাসির নামে শিয়ালের মাংস! বাজারে ধরা পড়ল ভয়ংকর প্রতারণা
পাবনার চাটমোহরে ফাঁদ পেতে শিয়াল ধরে জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির চেষ্টার সময় ধরা পড়েছে এক কসাই। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে খাসির মাংসের নামে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আশরাফুল ইসলাম নামে এক কসাই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আশরাফুল হরিপুর আফজালপাড়া গ্রামের বাসিন্দা এবং আশু কসাইয়ের ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল নিজের বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখেন। ফাঁদে শিয়াল ধরা পড়লে তিনি সেটি জবাই করে মাংস নিয়ে যান হরিপুর বাজারে। সেখানে খাসির মাংস বলে বিক্রির চেষ্টা করেন তিনি।
পড়ুন>>চরাঞ্চলের অনাবাদি জমিতে সরিষার চাষে কৃষকদের মুখে হাসি
কিন্তু মাংসের রং অতিরিক্ত লাল হওয়ায় বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফুল স্বীকার করেন, এটি খাসির নয়—শিয়ালের মাংস।
ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে আশরাফুল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা এসে শিয়ালের মাংস উদ্ধার করেন এবং তা মাটিতে পুঁতে ফেলা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান,“মাংস বিক্রির সময় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। আমরা গিয়ে মাংস উদ্ধার করেছি, তবে অভিযুক্ত কসাই আগেই পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাংসটি শিয়ালের—এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। জনস্বার্থে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।”
খাসির মাংসের নামে বন্যপ্রাণির মাংস বিক্রির এই ঘটনা জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















