নীলফামারীতে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৭৮৫১ বার পড়া হয়েছে
নীলফামারীতে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীতে গরীব অসহায়, শীতার্ত, এবং ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বৌদ্ধ ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকাল ১০ টার দিকে নীলফামারী জেলা কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির মাঠ পলাশবাড়ী নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো ইব্রাহিম তালুকদার, ৪ নং ওয়াড প্যানেল চেয়ারম্যান বিনয় চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুর রহিম। উপস্থিত ছিলেন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বাবু প্রমিত বড়ুয়া, নীলফামারী বৌদ্ধ বিহারের অধ্যক্ক সুনীতি প্রিয় ভিক্ষু , নীলফামারী জেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো।
পড়ুন>>ভূরুঙ্গামারীসহ বিভিন্ন সীমান্তে গরুসহ বিপুল পরিমাণ মাদক জব্দ
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু
অধ্যক্ষ পরিচালক পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার এন্ড অনাথ আশ্রম। ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ৪ নং পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন বৌদ্ধ ধর্ম একটি আদি ধর্ম, তাই আমি বৌদ্ধ ধর্মের উন্নয়ন কামনা করি এবং জেলার একমাত্র বৌদ্ধ বিহারটি যেহেতু আমার ইউনিয়নে অবস্থিত তাই আমি আমার পক্ষ থেকে বৌদ্ধ বিহারের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাব এবং বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আজকে উত্তরবঙ্গের নীলফামারীর ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো আমি সেই বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করছি যাতে করে তারা আগামীতে আরো অসহায় গরীব এবং ছিন্ন মূল মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে।
এসময় বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রমিত বড়ুয়া বলেন, আমরা সবসময় সবার পাশে থাকতে চাই সবার বিপদে আপদে পাশে দাড়ানো টাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমরা চট্টগ্রাম থেকে আজকে উত্তরের শেষ জেলা নীলফামারীতে এসেছি এই এলাকার গরীব অসহায় এবং ছিন্ন মূল শীতার্ত মানুষের মাঝে এবং উষ্ণতার হাত বাড়িয়ে দিতে এবং ভবিষ্যতে আমরা উষ্ণতার হাত আরো বাড়িয়ে দিতে চাই।
আরো স্বাগত বক্তব্য রাখেন, নীলফামারী বৌদ্ধ বিহারের অধ্যক্ক সুনীতি প্রিয় ভিক্ষু, নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শুভ বড়ুয়া, জিশু বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























