মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় নিহত ১

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
বোমা বিষ্ফোরণের প্রতিকী ছবি।

 

 

 

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় নিহত ১

 

 

মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সিয়াম (২০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

 

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

 

নিহত সিয়ামের বাবা বলেন, আমার ছেলে মোটরপার্টসের দোকানে কাজ করত। কাজ শেষে রাস্তায় দিয়ে হাঁটার সময় তার ওপর বোমাটি নিক্ষেপ হয়। এতে ঘটনাস্থলে সিয়াম মারা যায়।

 

 

এ প্রতিবেদন লেখার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছেন তারা। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে পৌঁছেছেন।

পড়ুন>> কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

রমনা থানার উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি কালবেলাকে বলেন, ফ্লাইওভার থেকে বোমাটি ফেললে ভিকটিমের মাথায় লাগে। সাথে সাথেই তিনি মারা গেছেন। কে বা কারা এ নাশকতা ঘটিয়ে তার অনুসন্ধান চলছে। দেশকে অস্থিতিশীল করতে এটা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

 

 

ডিসি মাসুদ আলম আরও বলেন, নিহত ব্যক্তির নাম সিয়াম। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তার মাথার ওপর পড়ে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!