কাউনিয়ায় অসহায় মানুষদের মধ্যাহ্নভোজ।
রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকায় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুম্মা দুপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ মানবিক আয়োজনটি স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার খোরশেদ আলম জানান, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই নিয়মিতভাবে তারা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ও দরিদ্র মানুষসহ নারী-শিশুরাও অংশ নেন। তারা জানান, এমন আয়োজন তাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত এনে দিয়েছে।
মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, মানবকল্যাণ সংগঠনের চেয়ারম্যান আব্দুর রহিম, সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান মেম্বার, আরিফুল ইসলাম শাকিল, সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম, কোষাধক্ষ্য লিটন সরকার সহ আরো অনেকে।
এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
Leave a Reply