সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন।
জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৪৩টি পূজা মণ্ডপে তারা ঘুরে দেখেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় প্রধান অথিতি হিসেবে ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ১৪০, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোশাররফ হোসেন।
জাতীয় নাগরিক পার্টি সরিষাবাড়ি উপজেলার যুগ্ম সমন্বয়কারী, মোঃ রবিউল ইসলাম সহ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সরিষাবাড়ি উপজেলার প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নূর সরকার, মো:ইব্রাহিম, মোঃ সাইদুর শামসুল হক,সোহেল রানা, ওয়াকিফ প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের।
Leave a Reply