কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি
কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি

 

 

কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি

 

 

কেতকীবাড়ী বসুনিয়াপাড়া মসজিদের ব্যাটারী চুরি।
নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা বসুনিয়া পাড়া জামে মসজিদের ভিতর থেকে অভিনব কায়দায় সোলার প্যানেলের ২টি ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে।

 

বুধবার ১লা অক্টোবর দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানায়।

 

 

এলাকাবাসীর সুত্রে যানাযায়, উত্তর চান্দখানা বসুনিয়া পাড়া জামে মসজিদে ১ হাজার ওয়ার্ডের সোলার প্যানেলের চারটি ব্যাটারীর মধ্যে ২টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। ব্যাটারী দুইটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পড়ুন>> জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে -মাও. আব্দুল হালিম

তারা আরও জানায় দুপুর সোয়া দুইটার দিকে অঞ্জাতনামা দুইজন ছেলে মোটরসাইকেল যোগে মসজিদে নামাজ পড়তে আসে। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যে যার মতো মসজিদে নামাজ আদায় করে চলে যায়। ওই সময়ে পুরো মসজিদ ফাঁকা থাকার কারণে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা অভিনব কৌশল অবলম্বন করে ২টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

 

 

এবিষয়ে উত্তর চান্দখানা বসুনিয়া পাড়া জামে মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ রোমান জানায়, নামাজ শেষে পাশ্ববর্তী মাদ্রাসায় দুপুরের খাবারের জন্য যাই, খেয়ে এসে দেখি মসজিদের ভিতরে এলোমেলো অবস্থা তখনই দেখতে পাই চারটি ব্যাটারীর মধ্যে দুইটি ব্যাটারী নাই।

 

 

এবিষয়ে উত্তর চান্দখানা বসুনিয়া পাড়া জামে মসজিদের ঈমাম মোহাম্মদ মোরশেদ আলম বলেন, জোহরের নামাজের পরে হঠাৎ মোটরসাইকেলে ২জন লোক এসে গাড়ি থামিয়ে ওজু করে নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে যায়।

 

 

আমি আমার মতো করে মাদ্রাসা থেকে বের হয়ে বাজারের দিকে যাই, এরই মধ্যে মোয়াজ্জেম সাহেব আমাকে মসজিদে আসতে বলে, আমি তৎক্ষনাৎ মসজিদে এসে দেখি সোলার প্যানেলের ৪টি ব্যাটারীর মধ্যে দুইটি ব্যাটারী নাই। তারা দুইটি ব্যাটারী নিয়ে স্থান ত্যাগ করেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!