রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ভরনিয়া হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পঞ্চগড়-বোদা ফুটবল দল বীরগঞ্জ সলিডিটি ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
ভরনিয়া হাট ফুটবল ক্লাবের আয়োজনে এবং ধর্মগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর বারীর সভাপতিত্বে চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাবের সাবেক মহাসচিব ডা.আব্দুস সালাম।
পড়ুন>> আটককৃত বাংলাদেশীকে ফেরত দিল বিজিবি
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাম্ভাব্য এমপি প্রার্থী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, ভরনিয়া হাট ফুটবল ক্লাবের সভাপতি সাজেমান সাজু, সেক্রেটারী নাহিদুর রহমান, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমূখ।
খেলার ধারাভাষ্যে ছিলেন তোফাজ্জল হোসেন তফু। এছাড়াও খেলা পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য স্থানীয় রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
পড়ুন>> নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন
পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল তুলে দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























