তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড
তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড প্রাপ্তরা।

 

 

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান: ৩ জনের কারাদণ্ড

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টে হাজির করা হলে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু পরিচালিত আদালত তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পড়ুন>>নীলফামারীতে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন

দণ্ডপ্রাপ্তরা হলেন,
১. মোঃ রুবেল মিয়া (২২), পিতা: মুসলিম মিয়া, গ্রাম: গাজীপুর, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ।
২. মোঃ জাকির হোসেন (২২), পিতা: মোঃ মজনু মিয়া, গ্রাম: গাজীপুর, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ।
৩. মোঃ জুলহাস (২৩), পিতা: হযরত আলী, গ্রাম: বারেকটিলা, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,
“সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

পড়ুন>> তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা

 

 

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে আমরা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

ঘটনার পর রাত ৮টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!