ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৪১০০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত কৃষক ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ অবরোধে সোনাহাট সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এবং ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।

পড়ুন>>আসিফ আব্দুল্লাহ ঢাবির সিনেটর মনোনীত

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, আমন মৌসুমের ভরা সময়ে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের ঘাটতি দেখা দিয়েছে।

দোকানগুলোতে চাহিদা অনুযায়ী সার নেই, কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কিনতে হচ্ছে। এতে জমিতে সঠিক সময়ে সার প্রয়োগ না করতে পেরে তারা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের আশঙ্কা, এভাবে সংকট চলতে থাকলে উৎপাদন কমে যাবে এবং খরচও বেড়ে যাবে কয়েকগুণ।

কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত থাকলেও ডিলারদের অনিয়ম, বাজার ব্যবস্থাপনায় শিথিলতা ও সরবরাহ চেইনের দুর্বলতার কারণে সংকট তৈরি হয়েছে। তারা দ্রুত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “সারের দাবিতে কৃষকরা বিক্ষোভ করেছেন জেনে আমরা ঘটনাস্থলে যাই। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশ্বাস পাওয়ার পর কৃষকরা অবরোধ তুলে নেন।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫