ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

 

 

ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন

 

 

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের অভিযোগের মামলায় তিনি কারাগারে ছিলেন।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

 

শুনানিতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান।

পড়ুন>>দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই

 

অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্ট জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। আর গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!