জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী।

 

 

জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা

 

 

জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার আ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি, ডাউনলোড পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী।

 

 

 

গতকাল শুক্রবার ৫ সেপ্টেম্বর ডিমলা থানার ওসির ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি অবগত করেন যে, মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। মোবাইল থেকে জুয়ার অ্যাপ আউট করুন এবং নিরাপদ থাকুন।

 

পড়ুন> দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু: আটক-১

 

 

যেকোনো ধরনের জুয়া ও মাদক থেকে বিরত থাকুন। সুস্থ, সুন্দর ও পরিষ্কার জীবন যাপনে অভ্যস্ত হোন। এবং তিনি আরও জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার আ্যাপস পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ওসি আরো জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কারাদণ্ড এবং অনধিক অর্থদণ্ড হতে পারে।

 

 

তিনি আরো বলেন, খুব শীঘ্রই এইসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই সবাইকে আগাম সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিমলা থানার ওসির এমন সতর্কবার্তার প্রশংসা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!