সংবাদ শিরোনাম :
চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১৪
চিলমারী প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১৪
চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১৪।
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নয়ারহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সানোয়ার হোসেন , মো. আবু বকর, কোরবান আলী, আ. মালেক, কাবেল, শওকত, আলমগীর, মহিলার, মোনছের আলী, জাবেদ আলী, তারা মিয়া, আবু বকর, মাইনুল, ও সুমন।
পড়ুন>> কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮
পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























