ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি এবি পার্টির মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৪ ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার অনুদান কাতারের সিকৃবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কিশোরগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম

রমনা রেলস্টেশনে গাছের ভিতরে রহস্যজনক আগুন: এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

রমনা রেলস্টেশনে গাছের ভিতরে রহস্যজনক আগুন: এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমনা রেলস্টেশনে গাছের ভিতরে রহস্যজনক আগুন: এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য

রমনা রেলস্টেশনে গাছের ভিতরে রহস্যজনক আগুন: এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায় মঙ্গলবার (১ জুলাই) সকালে ঘটে এক রহস্যজনক ঘটনা। একটি গাছের ভিতরে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই গাছটির ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে, এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকায় তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “আজ সকালে শুনি গাছ থেকে ধোঁয়া উঠছে। গিয়ে দেখি সত্যিই ভেতরে আগুন জ্বলছে। কেউ ইচ্ছা করে আগুন ধরিয়েছে, নাকি অন্য কিছু, কিছুই বুঝতে পারছি না।”

অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। কেউ কেউ একে ‘আল্লাহ প্রদত্ত আগুন’ বলেও মন্তব্য করেছেন। স্থানীয় বাসিন্দা আমেনা বেগম, আলামিন ও আসাদুজ্জামান জানান, “জীবনে এই প্রথম এমন ঘটনা দেখলাম। গাছের ভিতরে এমন আগুন, ভাবতেই অবাক লাগছে।”

পড়ুন>>গামছা মাথায় ও লুঙ্গি পরে রিকশা চালিয়ে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানালেন জার্মান রাষ্ট্রদূত!

ঘটনার খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিস টিম লিডার মো. ফারুক হোসেন জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জায়গায় অবস্থিত। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছেন। গাছের ভিতরে আগুন লাগার বিষয়টি নিয়ে এলাকায় এখনও আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমনা রেলস্টেশনে গাছের ভিতরে রহস্যজনক আগুন: এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫