ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন

ভিজিএফ চাল চুরি করতে হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

ভিজিএফ চাল চুরি করতে হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিজিএফ চাল চুরি করতে হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে। স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝাই ট্রাক্টর আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ডসহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান। তারা দেখেন, কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

পড়ুন>> সরকারের ঈদ উপহার পেলেন সীমান্তে হত্যাকান্ডের শিকার ফেলানী পরিবার

আটককৃত আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর পুত্র। এছাড়া, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন , কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরউদ্দিনের ছেলে সুলতান।

পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টরসহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মকলেছ অভিযোগ অভিযোগ করে বলেন, বেগুনবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালন-পালন করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গরীবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই, প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক।

পুলিশের দাবি, বিএনপির ওই নেতা এমএসের চাল পাচারের সঙ্গে জড়িত। শুক্রবার (২৮ মার্চ) গভীর রাত সাড়ে ৩ টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকা থেকে চালসহ ওই বিএনপি নেতাকে আটক করা হয়। জব্দ করা হয় ওএমএসের চাল বহনে যুক্ত মাহেন্দ্র গাড়ি । বর্তমানে জব্দকৃত গাড়িসহ চাল থানা হেফাজতে রয়েছে। আটক আমিনুল বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে রয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) বিবাগত রাতে খাদ্য অধিদপ্তরের অনুমোদিত ওএমএসের ডিলার ওয়াদুদ ও তার সহযোগিরা মিলে একটি মাহেন্দ্র গাড়িতে করে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা আমিনুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমিনুলকে আটক করে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিজিএফ চাল চুরি করতে হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

আপডেট সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫