ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়য়ক কমিটির সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।

পড়ুন>> নাগেশ্বরীতে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

স্থানীয়রা জানান, রোববার রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় একটি মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মাহফুজ জানান, তিনি ছাত্রলীগের কর্মী। এর পর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মাহফুজের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ কালবেলাকে বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে মাহফুজও আসে। পরবর্তীতে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছি। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

আপডেট সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫