ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল

ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ

ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার (০২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পড়ুন>> আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

বিবৃতিতে বলা হয়েছে, আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। পূর্ব পরিকল্পিতভাবেই বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে।

হামলাকারীদের অবস্থান দেখে এটাই ধারণা পাওয়া যায়- তাদের হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে।স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা পতাকা টাঙানোর খুঁটি ফেলে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে।

এ ছাড়া সহকারী হাইকমিশনের মধ্যে প্রবেশ করে এর জিনিসপত্র নষ্ট করে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় ঘটনাস্থলে উপস্থিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ও হামলা ঠেকাতে নিষ্ক্রিয় দেখা গেছে। তারা শুরু থেকে নিষ্ক্রিয় ছিল। সহকারী দূতাবাসের সব কর্মী গভীরভাবে নিরাপত্তাহীনতার ভুগছে।

বাংলাদেশ সরকার আরও উল্লেখ করেছে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের ঘটনা ঘটে। তারই জের ধরে এবার ত্রিপুরার কূটনৈতিক মিশনে ন্যক্কারজনক হামলা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে অনুপ্রবেশকারী ঠেকানো সংশ্লিষ্ট দেশের সরকারের দায়িত্ব।

এক্ষেত্রে বাংলাদেশ সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ, পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে তার জন্য এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সদস্য ও অন্য সদস্যের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪