কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
কাউনিয়ায় যাত্রীর দেওয়া টাইগার খেয়ে চালক অচেতন: অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী 

 

কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই

কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই

কাউনিয়া উপজেলার হলদী বাড়ী রেল গেটের নিকটে অভিনব কৌশলে একটি অটোরিকশা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে।

জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চর গোকুন্ডা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫) ভাড়া খাটার জন্য তার অটোরিকশাটি নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিস্তা বাস স্টান্ডে আসে। সেখানে আধাবয়সী একজন অপরিচিত ব্যক্তি কাউনিয়া কলেজে যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করেন। কিন্তু ওই যাত্রী তকিপল হাটে পৌঁছে কাউনিয়া কলেজে না গিয়ে অটোরিকশার চালককে রেল গেটের দিকে যেতে বলেন।

তকিপল হাট থেকে রেল গেট পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় রেল গেটের কাছাকাছি গেলে চালককে অটোরিকশাটি থামাতে বলেন এবং দুরে এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে তাকে ডেকে আনতে বলেন।

অটোরিকশা চালক লোকটিকে ডাকার জন্য গেলে এ সুযোগে যাত্রী বেশি ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে সটকে পড়েন। অটোরিকশা চালক ফিরে এসে দেখেন তার অটোরিকশাসহ লোকটি নেই। সে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। অটোরিকশা চালক জীবিকা নির্বাহের একমাত্র বাহনটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!