ভূরুঙ্গামারীতে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহীর মৃত্যু।
- আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ৫৯৩ বার পড়া হয়েছে
সৃষ্টি ডেস্কঃ ভূরূঙ্গামারীর ঘুন্টিঘরে ট্রাকের চাপায় মটর সাইকেলের ১ আরোহীর মৃত্যু হয়েছে। এবং অপর একজন আহত হয়।
আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় সোনাহাট-ভূরুঙ্গামারী মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের ঘুন্টিঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মটর সাইকেলে ২ জন আরোহী সোনাহাটগামী মটর সাইকেলের আরোহীকে বিপরীত দিকে আসা ট্রাক চাপা দেয়।এতে মোটর সাইকেল আরোহী দুইজনই গুরুতর ভাবে আহত হয়। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসী ঐ ২ জন আরোহীকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ আসকেদ আলীরকে মৃত্যু ঘোষনা করেন। এবং অপর জন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।
নিহত আসকেদ আলী কাঠের ব্যাবসা করতো।সে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালের কুটি এলাকার আবু বক্করের ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ.আতিয়ার রহমান জানায়, শোনা মাত্রই পুলিশ সদস্য ঘটনা স্হলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























