সংবাদ শিরোনাম :
ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি
ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত এলিনা আক্তার ঐশী বাঁচার আকুতি জানিয়েছে। বিত্তবান মানুষের একটু সহযোগিতায় সুচিকিৎসা পেলে সে ফিরে পাবে নতুন জীবন।
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হকের স্কুল পড়ুয়া কন্যা এলিনা আক্তার ঐশী প্রায় ৩ বছর পূর্বে ফুসফুসে ব্রণকাইটিস রোগে আক্রান্ত হয়। বর্তমানে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়েছে।
সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেয়ের চিকিৎসার জন্য বাবা এ পর্যন্ত ২টি ট্রাকটর(কাকরা গাড়ী) ও ৩০ শতক জমি বিক্রি করেছে।
এখন সে অন্যর জমিতে বাড়ী করে বসবাস করছে। বর্তমানে মেয়ের চিকিৎসা করার মতো কোন টাকা পয়সা হাতে নেই তার। ২ মেয়ের মধ্যে ঐশী বড়। অন্যের গাড়ী চালিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছে।
ডাক্তার বলেছেন মেয়েকে দ্রুত অপারেশন করাতে হবে এজন্য প্রায় ৭-৮ লাখ টাকার প্রয়োজন হবে। কিন্ত ঐশীর বাবা এত টাকা পাবে কোথায়। তাই মেয়ে কে বাঁচাতে বিত্তবান মানুষের নিকট এ বিকাশ ০১৭৬৫০৪৪৬৮৪ নম্বরে সাহায্য কামনা করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























