ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৯

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৯

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৯

বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩/৪ জন।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযোগ সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আমতলী থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হলদিয়া এলাকায় একটি ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

তিনি বলেন, এখনো নিখোঁজ আছেন ৩/৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক) বলেন, গাড়িটি ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে দিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। ৯ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন>>আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র বাঘায় আহত অন্তত ৩০

তিনি বলেন, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৯

আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪