ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই

ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ৩৪১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছুরিকাহত করার প্রতিবাদে আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান বন্ধুদের সাথে নিয়ে পার্শ্ববর্তী কুড়ারপার মাস্টারপারায় একটি সাস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়।

সেখানে বসার জায়গা নিয়ে স্থানীয় একটি বখাটে কিশোর গ্যাংয়ের সাথে তাদের ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে অতর্কিতে রাকিব হাসানের কাঁধে ছুরিকাঘাত করা হয়। সে বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাকিবের পিতা ৩ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে।

এরই প্রেক্ষিতে আসামী গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার,নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম।
এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, আহতের পিতা বাদী হয়ে তিন জনকে আসামী করে একটি মামলা করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২