ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

সরিষাবাড়ীতে ৬৭০ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ১

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ৬৭০ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরিষাবাড়ীতে ৬৭০ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ১

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১৮০ লিটার চোলাই মদ ও ৪৯০ লিটার জাওয়া উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার ( ৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে এ মদ উদ্ধার করা হয়।

এ ছাড়াও বাসন্তী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেছেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় বুধবার রাত সাড়ে নয়টায় থানার এসআই শিব্বির আহমেদের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই ইমদাদুল হক, পুলিশ সদস্য মাকসুদুর রহমান,বদরুজ্জামান, মিজানুল হক,

মহিলা পুলিশ সদস্য কলি আক্তারের সহযোগিতায় পুলিশের একটি দল সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার সুইপার কলোনীতে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরামনগর বাজারের মৃত মনেস্বর ছেলে চন্দন বাফসোর  পিচু (৩৫) পালিয়ে যায়।

পরে পুলিশ ১৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) ৪৯০ লিটার উদ্ধার এবং মৃত যতন বাসফোরের স্ত্রী বাসন্তীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

থানার এসআই শিব্বির আহমেদ বাদী হয়ে রাতেই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(খ)/৩৬(১) সারণির ২৪(গ) / ৩৭ ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলা নং- ৩/৪৭ তারিখ:৪/৪/২৪ ইং।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, বুধবার রাত সাড়ে নয়টায় সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান মদের উপকরণ ও চোলাই মদ সহ ৬৭০ লিটার উদ্ধার করা হয়েছে। ১ জনকে গ্রেফতার করা হলেও আরেক জন পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ৬৭০ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ১

আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪