ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি

মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায়

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫

শুক্রবার রাতে মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায়
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫।

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চার বন্দুকবাজও রয়েছে, যারা হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ সূত্রে খবর।

এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS)। সোশ্যাল মিডিয়ায় অনুমোদিত চ্যানেলে বিবৃতি দিয়ে হামলার কথা জানিয়েছে তারা।

শুক্রবার মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রকাস সিটি হলে চলছিল একটি ‌ব‌্যান্ডের গানের অনু্ষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতেই জড়ো হয়েছিলেন বহু দর্শক। কনসার্ট হলে হামলাকারীরা দর্শক হিসেবে ঢুকেছিল।

তারপরই অনুষ্ঠান শুরুর মুখে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। গ্রেনেড এবং বোমাও ছোড়া হয়।

হামলার পরই সাদা গাড়িতে চেপে পালিয়ে যান হামলাকারীরা। কিন্তু পুলিশ ব্রায়ানস্ক অঞ্চলে গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। চার বন্দুকবাজকেও আটক করা হয়।

ঘটনার পরই সমগ্র রাশিয়া জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। আগামী বেশ কিছু দিন সমস্ত রকম অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫

আপডেট সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪