ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক শিক্ষার্থীদের ক্ষোভ ও অস্থিরতায় উত্তপ্ত ফ্রান্স: সমাধান খুঁজছে সরকার

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৪৬৬ বার পড়া হয়েছে

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে।

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্ত্রাসীরা এ হামলায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় ৪০ জন নিহত হয়েছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা কনসার্ট চলাকালীন মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। তারা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে।

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে।

নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বিমানবন্দর এবং স্টেশনগুলোর পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা।

প্রসঙ্গত, স্থানীয় সময় সন্ধ্যায় ওই কনসার্ট হলে শিশু-কিশোরদের একটি নাচের প্রতিযোগিতা চলছিল। হলে প্রতিযোগীদের পাশাপাশি তাদের বাবা-মায়েরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

আপডেট সময় : ০৪:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪