গাজিরহাট ডিগ্রি কলেজ কর্তৃক এমপি হাফিজকে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৪:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
গাজিরহাট ডিগ্রি কলেজ কর্তৃক এমপি হাফিজকে সংবর্ধনা প্রদান
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার ১০ (ফেব্রুয়ারি) দুপুরে
ঠাকুরগাঁও-৩ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদকে বর্ণিল সংবর্ধনায় সিক্ত করেছেন কলেজ পরিবার।
এ উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্যকে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করেন এবং কলেজ গর্ভনিং বোর্ডির সদস্যরা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে কলেজ অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ইউএনও রকিবুল হাসান,ওসি সোহেল রানা, সাবেক জেলা পরিষদের সদস আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি,কলেজ পরিচালনা কমিটির সদস্য.আ.লীগ নেতা শাহনেওয়াজ শানু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও কলেজের শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য ওই কলেজের নব নির্মিত মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষক বেল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন প্রভাষক সিরাজুল ইসলাম বুলু।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























