রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে ২১২৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে ২১২৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৫ এর অভিযানে মদ প্রস্ততকালে ২১২৫ লিটার চোলাইমদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের কারখানা তৈরী করে মদ প্রস্ততকালে ২১২৫ লিটার চোলাইমদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।
গ্রেফতারকৃত শ্রী জাসদ টুডু (২৭) এবং শ্রী হিরালাল মরমু (৩০) এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানা তৈরী করে।
সেখানে তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, এলাকার যুবকদের মাঝে খুচরা ও পাইকারী বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ ও মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ গ্রেফতার করে।
২৪ ডিসেম্বর দুপুর ২:৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামস্থ এলাকায় পরিচালনা করে। এসময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুইজনকে আটক করে।
অভিযানে চোলাই মদ ২১২৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, শ্রী জাসদ টুডু (২৭), পিতা- মৃত দেবেন টুডু, মাতা-মাখোয়া টুডু অপরজন শ্রী হিরালাল মরমু (৩০), পিতা- মৃত মাংরা মুরমু, মাতা-বদনী টুডু, উভয়ই জেলার গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং এলাকার অধিবাসী।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























