সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ০৬:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৭৬০ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ(৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, রামচন্দুপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানী গোবিন্দ দেবনাথ গত মঙ্গলবার রাতে প্রতিবেশী এক কিশোরীকে(১৩) ধর্ষণ করে। স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই কিশোরী ছাত্রী ঘটনার সময় ঘরে একা ছিল।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আজ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামি চা দোকানি গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নির্যাতিতা কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসামি গ্রেফতার করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























