কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

রংপুরের কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

 কাউনিয়ায় সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) কাউনিয়া থানা চত্বরে থানা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ’র সভাপতিত্বে এবং থানার পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম,

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সাংবাদিক মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা পূজা মণ্ডপের, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন

সভায় উপজেলার ৬৮ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!