সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে নতুন ইউপি ভবনের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন ও স্মৃতি ফলক উন্মোচন
সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) থেকে জয়ন্ত সাহা যত
- আপডেট সময় : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন ইউপি ভবনের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন ও স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে।
উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের জমি দাতার স্মরণ ফলক উন্মোচন ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমপ্লেক্স ভবনের জমিদাতা মৃত শাহজাহান মন্ডলের স্মৃতি ফলক উম্মোচন করেন আরেক সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন প্রামানিক, এটি বাস্তবায়ন করেন বর্তমান চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাবেক চেয়ারম্যান মৃত শাহজাহান মণ্ডলের ছোট ভাই ফরহাদ মণ্ডলসহ সকল ইউপি সদস্যগণ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ওই নতুন ভবনের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























