শিশুকে যৌন নীপিড়নের অভিযোগ; আটক করে পুলিশে দিল স্থানীয়রা
- আপডেট সময় : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করে পুলিশে দিল স্থানীয়রা।
ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নকারী পাষন্ড জেহের আলী (৫০)।
মঙ্গলবার ১১জুলাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জিনিস খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এঘটনায় মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই শিশুর বাবা বলেন, তার শিশু কন্যা মঙ্গলবার বিকেলে খেলাধুলা করছিল।
এসময় উপজেলার পাঁচুপুর চার মাথা এলাকার কেদের আলীর ছেলে জেহের আলী শিশুকে খাবার জিনিস খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে যায়।
বাড়ীতে কেউ না থাকার সুযোগে জেহের আলী শিশুকে যৌন নীপিড়ন করতে থাকে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে জেহের আলীকে আটক করে। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে জেহের আলীকে আটক করে নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার মুঠোফোনে বলেন, শিশুকে যৌন নীপিড়নের সময় স্থানীয়রা জেহের আলীকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই দিন রাতেই জেহের আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার ১২জুলাই আদালতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























