ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়াসহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়াসহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। ঈদুল আযহার অর্থ ‘ত্যাগের উৎসব’। ঈদুল আযহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর মহান শিক্ষা।

মানবিক মূল্যবোধে উদ্ভাসিত ঈদুল আযহা হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হতে আমাদের উদ্বুদ্ধ করে।

কোরবানীর যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই, তাহলে আমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিবেদিত থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।

কোরবানী ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব সকল ভেদরেখা অতিক্রম করে মানুষকে পারস্পরিক শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে। মানুষের মধ্যে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন।

সকল দ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতিহিংসার বিষকে দুরীভুত করে সম্প্রীতির এক স্বর্গীয় অনুভুতি মানুষের মধ্যে জেগে ওঠে।

ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে- সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।

ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়াসহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ

আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩